বিয়ের ইনিংসে নাসির হোসেন

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন এবার নামলেন জীবনের দ্বিতীয় ইনিংসে, বিয়ে করেছেন এ তারকা ক্রিকেটার। গতকাল রোববার বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তার বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়েতে নাসির ও স্ত্রীর পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের বিয়ের খবর জানিয়েছেন নাসির হোসেন। পোস্টটিতে স্ত্রীর সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে নাসির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ!আমাদের নতুন যাত্রায় দোয়া করবেন।’

নাসিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে , নববধূর নাম তামিমা তাম্মি। তিনি পেশায় একজন কেবিন ক্রু। একটি বিদেশি এয়ারলাইন্সে কাজ করেন তাম্মি ।

এর আগে গত সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট দিয়েছিলেন নাসির হোসেন। যদিও মিনিট দশেক পর তিনি সে পোস্টটি ডিলিট করে দেন। জানা গেছে, তামিমা তাম্মিই ছিলেন সেই তরুণী।

অনেকদন ধরে জাতীয় দলে অনিয়মিত নাসির হোসেন। ফিটনেসে উত্তীর্ণ না হতে পেরে ঘরোয়া লিগ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ পাননি এ অলরাউন্ডার। তবে সদ্য অনুষ্ঠিত আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলসের হয়ে খেলেছেন তিনি। দলটির অধিনায়কও ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন