শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা নিলেন সেনাপ্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর প্রথম কর্মদিবসেই করোনাভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি টিকা নেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, টিকা নেওয়ার পর সেনাবাহিনী প্রধান কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে করোনাভাইরাসের টিকা নিতে বলেন।

এছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরুর দিন থেকেই সকল সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হয়।

১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬টি টিকাদান কেন্দ্রে ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ অন্যান্য বেসামরিক ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা