শেখ হাসিনা থাকলে কৃষি ও কৃষিবিদবান্ধব সরকার থাকবে : প্রাণিসম্পদ মন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, কৃষিবিদদের সামগ্রিক উন্নয়নে বঙ্গবন্ধুর আমল থেকে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ও কৃষকদের নজিরবিহীন মূল্যায়ন করেন। কৃষিবিদদের শুধু কৃষির উন্নয়নে ভূমিকা রাখলে হবে না, কৃষিবান্ধব সরকারের অভীষ্ট লক্ষ্যেও পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক সচেতন মানসিকতার বহিঃপ্রকাশ শক্তিশালীভাবে ঘটাতে হবে। শেখ হাসিনা থাকলে কৃষি ও কৃষিবিদবান্ধব সরকার থাকবে। তা না হলে কানসার্টে কৃষকদের গুলি করার মতো ঘটনা ঘটবে। উপেক্ষিত হওয়ার মতো পরিস্থিতি আসবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘কৃষিবিদ দিবস ২০২১’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষক বাঁচলে কৃষি বাঁচবে। আর কৃষি বাঁচলে দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কৃষিবিদরা। কৃষিবিদদের যোগ্যতা ও পাণ্ডিন্ত্য দেশের কল্যাণে নিবেদিত হোক, এ প্রত্যাশা থাকবে। কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈষম্য দূর করার বিষয়টি বিবেচনা করার উপযুক্ত সময় হয়েছে। এ বিষয়ে একটি সমন্বিত উদ্যোগ নেয়া দরকার। না হলে কৃষিবিদরা যথাযথ অবদান রাখতে পারবে না, মেধার বিকাশ ঘটাতে পারবেন না।

দেশে নানারকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির একটি অপচেষ্টা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কেউ কেউ বাইরের টেলিভিশনকে ম্যানেজ করে বিগ বাজেটের ফিল্ম তৈরি করছেন। এ পরিস্থিতিতে দেশাত্মবোধের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনা সরকার যে অভিষ্ট ও লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কৃষিবিদদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এর কোনো বিকল্প নেই। কেউ নির্বাক থাকলে চলবে না। যেখানে অপপ্রচার সেখানেই প্রতিরোধ করতে হবে।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ ড. মির্জা এ জলিল। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব মো খায়রুল আলম প্রিন্স। সভায় কৃষিবিদ ইনস্টিটিউশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন