শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের নির্বাচনে দাঁড়াতে পারবেন না ট্রাম্প: নিকি হ্যালি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিনি বলেন, ২০২০ সালের নভেম্বরের নির্বাচনের ফল উল্টে দিতে তাকে রিপাবলিকানদের সমর্থন দেওয়া ছিল ভুল।

বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভির খবরে এমন তথ্য মিলেছে। পলিটিকো সাময়িকীতে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জো বাইডেনের সঙ্গে নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্পের ক্ষেত্রে যা ঘটেছে, তাতে আমি বিষম বিরক্ত।

সাবেক এই কূটনীতিক বলেন, কেন্দ্রীয় অফিসের জন্য তিনি (ট্রাম্প) ফের নির্বাচন করতে যাচ্ছেন না।

২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতিসংঘে ট্রাম্পের দূত হিসেবে দায়িত্ব পালন করেন নিকি হ্যালি।

গত প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় ও দ্বিতীয় অভিশংসনের প্রতিশোধ নিতে ২০২৪ সালেও ট্রাম্প প্রার্থী হতে পারেন বলে যে ধারণা প্রচলিত আছে, তা উড়িয়ে দেন তিনি।

সাউথ ক্যারোলাইনার প্রথম এই নারী গভর্নর বলেন, আমি মনে করি না, তেমন কিছু ঘটতে যাচ্ছে। আমি মনে করি না, তিনি পারবেন। এখন পর্যন্ত যা মনে হচ্ছে, তাতে তিনি পড়ে গেছেন। তিনি আমাদের হতাশ করেছেন।

নির্বাচনের ফল পাল্টাতে ট্রাম্পের চেষ্টায় সমর্থন দেওয়ায় রিপাবলিকান দলেরও সমালোচনা করেছেন নিকি হ্যালি। আর এ কারণেই গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ