,

বিপদ কাঁদে নিয়ে লাঞ্চে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : তুলনামূলক সহজ উইকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের ধুঁকতে থাকা পরিস্থিতির এতটুকু উন্নতি নেই। শনিবার লাঞ্চের আগের ২৯ ওভারে ৭৫ রান তুলতে ২ উইকেট চলে গেছে। পরিস্থিতি এমন যেকোনো সময় ধস নামতে পারে!

এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৮১।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ রানে অলআউট হওয়ার পর শুক্রবার ১০৫ রান তুলতে ৪ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের (২৭) সঙ্গে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিঠুন (৬)।

মিঠুন এদিন ১৫ রান করে পথ ধরেছেন। দীর্ঘদেহী রাকিম কর্নওয়ালকে ডিফেন্স করতে গিয়ে শর্টে ক্যাচ দেন। ছয় নম্বরে নামা মিঠুন ৮৬ বলে ২ চারে এই রান করেন।

মুশফিক পথ ধরেন অর্ধশতকের পরপর। ব্যক্তিগত ৫৪ রানের মাথায় ওই কর্নওয়ালকে রিভার্স সুইপ খেলতে যান তিনি! ম্যাচের এই পরিস্থিতিতে চাপ কমাতে অমন একটি শট তার বিদায়ের কারণ। ১০৫ বল খেলে ধরা পড়েন মেয়ার্সের হাতে। বাংলাদেশের ভরসা এখন লিটন-মেহেদী।

গতকাল বিপদের শুরু সৌম্য সরকারকে দিয়ে। প্রথম ওভারের ৪টি বল খেলে কোনো রান না করেই গ্যাব্রিয়েলের বলে কাইল মেয়ার্সকে ক্যাচ দেন।

তৃতীয় ওভারে পথ ধরেন শান্ত। প্রথম বলে গ্যাব্রিয়েলকে চার মারার পর দ্বিতীয় বলে বোনারের হাতে ক্যাচ দেন।

১৫তম ওভারে বিদায় নেন মুমিনুল হক। ৩৯ বলে ২১ রান করে কর্নওয়ালের বলে সিলভার হাতে ক্যাচ দেন। ঠিক পরের ওভারে পথ ধরেন তামিম ইকবাল। ৫২ বলে ৪৪ রান করা ওপেনার জোসেফের বলে কাটা পড়েন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের