শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাপিয়া দম্পতির বিরুদ্ধে চার্জশিট দুদকে অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এ অনুমোদনের কথা জানানো হয়েছে।

গত বছরের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন ২৩ ফেব্রুয়ারি ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেকের পাতা, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।

পরে ১১ মার্চ এ মামলায় পাপিয়া ও তার স্বামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাদের আদালতে হাজির করে র‌্যাব। ১৪ আগস্ট (শুক্রবার) বিশেষ ক্ষমতা আইনের মামলায় এই আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমান। শেরেবাংলা নগর থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায়ও ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি।

পরে অস্ত্র আইনের মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের ২০ বছর করে কারাদণ্ড দেন আদালত। গত ১২ অক্টোবর সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত রায় ঘোষণা করেন। তাদেরকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ২০ বছর ও (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে একই সঙ্গে সাজা চলবে৷ যে কারণে আসামিদের ২০ বছর সাজা খাটতে হবে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা