,

উইকেটের দেখা পেলো রাহী

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে ঢাকা টেস্টে উইকেটের দেখা পেল বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

আউট হওয়ার আগে তার ব্যাট থেকে ৩৬ রান এসেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ২৩ ওভারে ১ উইকেটে ৭২ রান।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুরে শুরু হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে একাদশে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের বদলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। আর পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি। তার বদলে রাখা হয়েছে পেসার আবু জায়েদ রাহিকে।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন পেসার কেমার রোচ। তার বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার আলজারি যোসেফ।

প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তবে, টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের