,

বাঘির চতুর্থ কিস্তিতে সারা

news-image

স্পোর্টস ডেস্ক : ‘বাঘি’ ছবির চতুর্থ কিস্তিতে এবার দেখা যাবে বলিউড অভিনেত্রী সারা আলি খানকে। এর আগের তিনটি ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানি। কিন্তু ছবির নির্মাতা পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সিদ্ধান্তে এবার টাইগারের বিপরীতে থাকছেন সারা।

যদিও সারা অতিরঞ্জিত অভিনয় নিয়ে সমালোচনা শুনে আসছেন অনেকের, তার পরও সাজিদের প্রথম পছন্দ সারা বলেই ‘বাঘি-৪’ ছবিতে সুযোগ পেয়েছেন। এতে সারা নিজেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কারণ তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘কুলি’ দর্শকদের হতাশ করেছে।

সমালোচনাও হয়েছে সারার অভিনয় নিয়ে। যে কারণে চলতি বছর বড় ব্যানারের কোনো ছবিতে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সারা নিজেও শঙ্কায় ছিলেন। যদিও সারা বরাবরই তার আত্মবিশ্বাসের কথা শুনিয়ে আসছেন, তার পরও অনেকে পিছিয়ে গেছেন তাকে নিয়ে ছবি নির্মাণে। এদিক থেকে সাজিদ নাদিয়াদওয়ালা ব্যতিক্রম।

আত্মবিশ্বাসী সারাকে নিয়ে তার বক্তব্য, সারা নিজেকে ভেঙে নতুন রূপে পর্দায় তুলে ধরতে প্রস্তুত। পরিশ্রমও করতে পারেন নির্দেশকের পরামর্শ মেনে। তাই সারা টাইগারের সঙ্গে জুটি বেঁধে ভালো কিছু করে দেখাতে পারবেন বলেই তার বিশ্বাস। এখন দেখার বিষয়, আলোচিত ‘বাঘি’ সিরিজের নতুন ছবিতে সারা কতটা সফল হন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের