গণতন্ত্র উদ্ধারে সহায়তায় থাই জান্তার কাছে মিয়ানমার সেনাশাসকের চিঠি

news-image

নিউজ ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুথ চান-ওচা বলেছেন, মিয়ানমারের নতুন জান্তা শাসকের কাছ থেকে একটি চিঠি পেয়েছি, যাতে দেশটির গণতন্ত্র উদ্ধারে আমার সহায়তা চাওয়া হয়েছে।

২০১৪ সালে প্রেয়ুথ চান-ওচা নিজেও সামরিক অভ্যুত্থান ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে দেশের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছিলেন।

বছর দুয়েক আগে নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতা পাকাপোক্ত করেন। বিরোধীদলের ভাষায়, যে নির্বাচন ছিল ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবেশী দেশের গণতন্ত্রে তিনি সবসময় সমর্থন করে আসছেন।

পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন সেনাপ্রধান মিন অং হ্লাইং।

এ সময় সু চিসহ অধিকাংশ আইনপ্রণেতাকে আটক করা হয়েছে।

প্রেয়ুথ চান-ওচা বলেন, মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সহায়ক। কিন্তু এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে, ভালো সম্পর্ক বজায় রাখা। কারণ জনগণ, অর্থনীতি, সীমান্ত বাণিজ্যের ওপর প্রভাবের কারণে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকা দরকার।

সেনাশাসনের বিরুদ্ধে মিয়ানমারে গত পাঁচদিন ধরে সু চি সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির সামাজিকমাধ্যম ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী।

আর নির্বাচনে জালিয়াতির অভিযোগে থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে গত বছর দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন