রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাখরিজাদেহ হত্যায় সশস্ত্র বাহিনীর সদস্য জড়িত: ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক: প্রখ্যাত বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় নিজ দেশের সশস্ত্র বাহিনীর একজন সদস্য জড়িত বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত না জানিয়ে গোয়েন্দামন্ত্রী বলেন, ওই আততায়ী হত্যাকাণ্ডের প্রাথমিক প্রস্তুতি নেয়া ব্যক্তি সশস্ত্র বাহিনীর একজন সদস্য।

গত নভেম্বরে তেহরানের কাছে আততায়ী হামলায় ফাখরিজাদেকে হত্যা করা হয়েছিল।

আলাভি বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর ওপর নজরদারি’ করা গোয়েন্দা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব হয়নি। নিরাপত্তারক্ষীসহ গত ২৭ নভেম্বর তেহরানের বাইরে একটি মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন ফাখরিজাদেহ। ওই সময় ফাখরিজাদেহর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি দাবি করছে, ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করার কাজে সাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য তারা ইসরাইলকে দায়ী করে আসছে।

এর আগে ২০১৮ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গোপন একটি পরমাণু কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ফাখরিজাদেহ। তবে প্রখ্যাত এ পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনায় ইসরাইলকে দায়ী করলেও ইহুদিবাদী দেশটি তা অস্বীকার করে আসছে।

সূত্র: এনডিটিভি ও আল আরাবিয়াহ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী