,

শকুন রক্ষায় বন্ধ হচ্ছে কিটোপ্রোফেন ওষুধ উৎপাদন

news-image

অনলাইন ডেস্ক : দেশে শকুনের বংশ রক্ষার জন্য গবাদিপশুর ব্যথানাশক কিটোপ্রোফেন জাতীয় ওষুধের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এ ওষুধের উৎপাদন বন্ধের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

প্রস্তাবের বিভিন্ন বিষয় তুলে ধরে সচিব বলেন, ফার্মাসিটিক্যালস, ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ও বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব মন্ত্রিসভায় এনেছে। প্রস্তাবে বলা হয়েছে, কিটোপ্রোফেন ওষুধ বন্ধ না হলে শকুন বাঁচবে না। আর শকুন না থাকলে পুরো দেশের মধ্যে যে পরিমাণ ‍মৃত পশু-পাখি থাকে, তাতে পরিবেশকে নষ্ট করে ও রোগজীবাণু ছড়ায়। শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যতম একটা উপজীব্য হিসেবে কাজ করে।

অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কিটোপ্রোফেন জাতীয় ওষুধ বন্ধ করে এর পরিবর্তে পরিবেশ ও বন মন্ত্রণালয় মেলোক্সিক্যাম নামে একটি ওষধ ব্যবহারের পরামর্শ দিয়েছে। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম। এটা ব্যবহার করলে শকুন বা অন্যান্য পাখির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের