শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্জ্য ব্যবস্থাপনা যাচ্ছে টেন্ডারে, পরিচ্ছন্নতাকর্মীরা শঙ্কায়

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার বাসা-বাড়ির বর্জ্য টেন্ডারের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন। এরই মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন তাদের প্রতিটি ওয়ার্ড টেন্ডারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা পরিচালিত করছে।

এতে বেকার হওয়ার পথে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী। এমন উদ্যোগ নিলে উত্তর সিটি করপোরেশনেও ৯ হাজার কর্মী বেকার হবে।
টেন্ডারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করলে দুই সিটিতে ১৯ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ হারিয়ে পথে বসবে বলে দাবি করছে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি)।

পিডব্লিউসিএসপি জানায়, দক্ষিণে টেন্ডারের বর্জ্য অপসারণের কারণে ১০ হাজার কর্মী পথে বসেছে। উত্তরে টেন্ডার হলে আরো ৯ হাজার কর্মী কাজ হারাবে। ২০ থেকে ৩০ বছর ধরে এসব কর্মী কাজ করছেন। মাসে বস্তির বাসায় ময়লা বিল বাবদ ২০ টাকা, টিনশেডে ৫০ টাকা ও ভবনে ৮০ টাকা নেওয়া হয়। এই টাকা দিয়েই এসব পরিচ্ছন্নতাকর্মীর বেতন দেওয়া হয়। বেতন ছাড়াও গাড়ি ও ভ্যান ভাড়া, ডাস্টিবিনে ময়লা ফেলতে হলেও টাকা দেওয়া লাগে। সাড়ে চার হাজার ভ্যানগাড়ি প্রতিদিন মেরামত করা হয়। ময়লা টানার কারণে এগুলো নষ্ট হয়। গড়ে উত্তর ও দক্ষিণ সাড়ে ৭ হাজার টন ময়লা সংগ্রহ করা।

সিটি করপোরেশনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করবে পিডব্লিউসিএসপি।

প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারের (পিডব্লিউসিএসপি) সভাপতি নাহিদ আক্তার লাকী বলেন, টেন্ডারের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হলে আমাদের ১৯ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ হারিয়ে পথে বসবে। তাই দুই সিটিকে তাদের অবস্থান পরিবর্তনের দাবি জানাচ্ছি। গরিব মানুষেরা ২০ থেকে ৩০ বছর ধরে ময়লা টানছে হঠাৎ চাকরি হারালে তারা পথে বসবে। প্রতিটি কর্মীর বাড়িতে সদস্য সংখ্যা পাঁচজনের কম হবে না।

তিনি আরো বলেন, গরিব মানুষ দুই বেলা ভাতই খেতে পারে না। তারা টেন্ডারে কীভাবে অংশ নেবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ