শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে বানাবেন গাজরের সুস্বাদু হালুয়া

news-image

অনলাইন ডেস্ক : সুজি ও বুটের ডালের হালুয়া খেয়ে থাকলেও গাজরের হালুয়া অনেকেরই খাওয়া হয়নি। পুষ্টিগুণে সমৃদ্ধ গাজর সারা বছরই পাবেন হাতের নাগালে। তাই খুব কম সময়ে ঘরেই তৈরি করতে পারেন গাজরের সুস্বাধু হালুয়া। আজ আপনার জন্য থাকছে পুষ্টিকর এবং সুস্বাদু মজাদার গাজরের হালুয়ার রেসিপি।

যা যা লাগবে:

গাজর – ১ কেজি

ফুলক্রিম তরল দুধ – ১/২ লিটার

ঘি – ৩ টেবিল চামচ

সবুজ এলাচ – ৩-৪টি

এলাচ- ১-২টি

জাফরান – ১ চিমটি

চিনি – ১ কাপ

ফুলক্রিম গুড়া দুধ – ১/২ কাপ

কিসমিস – ১০-১২টি

পেস্তা বাদাম- পরিমাণ মত

কাঠ বাদাম পরিমাণ মত
প্রস্তুত প্রণালি:

প্রথমে গাজর কুচিকুচি করে কেটে দুধের মধ্যে সিদ্ধ করে নিন। দুধ শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এবার একটি প্যানে ঘি দিয়ে তাতে সিদ্ধ গাজর, গুঁড়ো দুধ, চিনি ও এলাচ একসঙ্গে মিশিয়ে নাড়তে থাকুন। হালুয়ার পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে নিন। ঠাণ্ডা হলে বাদাম কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ সুস্বাদু গাজরের হালুয়া।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ