,

করোনার টিকা নিলেন ডিএমপি কমিশনার

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনার টিকা নিয়েছেন। আজ সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে টিকা নেন তারা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি ওয়ালিদ হোসেন জানান, রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ থেকে ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতরা করোনা টিকা নেন।

এর আগে রবিবার সকাল ১০টায় দেশজুড়ে করোনাভাইরাস টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা নিরাপদ। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। কাজেই কেউ অপপ্রচার করবেন না। সবাই টিকা নিন।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছেন পুলিশ সদস্যরা। ডিএমপি কমিশনারের টিকা নেয়ার মধ্য দিয়ে কার্যত পুলিশ বাহিনীর মধ্যে করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা