,

সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু

news-image

সারাদেশে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রোববার (৭ ফেব্রুয়ারি) সাড়ে দশটায় এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের সব টিকা কেন্দ্রে নিজ নিজ এলাকার সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, রাজনীতিবিদসহ জনপ্রতিনিধিরা টিকা নেবেন। তারা এই টিকা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য অন্যদের উদ্বুদ্ধ করবেন এবং বিশেষ করে ৫০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের টিকা নেওয়ার সুযোগ করে দেবেন।

এর আগে শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক খুরশীদ আলম বলেন, রোববার (০৭ ফেব্রুয়ারি) সারাদেশে জাতীয়ভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। আর এজন্য রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে।

সারাদেশে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।

এসময় প্রত্যেক জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান