,

একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে বিয়ে করলেন শিক্ষিকা

news-image

অনলাইন ডেস্ক : ছাত্রলীগের পদে থাকাবস্থায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে বিয়ে করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মিয়া মোহামম্মদ রুবেল। গতকাল শুক্রবার ওই বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষিকা হাফছা জাহান হিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

একেবারে ধুমধাম করেই হয়েছে বিয়ে। গত বৃহস্পতিবার হয়েছে তাদের গায়েহলুদ। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ বিয়েতে দাওয়াত পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, প্রশাসনের কর্মকর্তাসহ অনেকেই। তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রায় সবাই। ময়মনসিংহের রাজনৈতিক ব্যক্তিরাও শুভেচ্ছা জানাতে এসেছিলেন তাদের। কমিউনিটি সেন্টার সূত্রে জানায়, প্রায় ৫০০ অতিথি আপ্যায়নের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন এর চেয়েও বেশি।

বর্তমান সাধারণ সম্পাদকের বিয়েতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যেও ছিল অন্য রকম আনন্দ। নেতার প্রতি ভালোবাসা দেখিয়েই উপস্থিত ছিলেন তারাও। বিয়ের অনুষ্ঠানে এসে এ যুগলের সঙ্গে স্মৃতি হয়ে থাকার ছবি তুলেছেন প্রায় সবাই। পবিত্র সম্পর্কে জড়ানোর জন্য অভিনন্দন জানিয়েছেন সবাই। এদের অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেগুলো পোস্টও করেছেন। সেখানে রয়েছে এ যুগলের দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল জানান, তিনি কেন্দ্রীয় শাখা ছাত্রলীগকেও বিষয়টি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের