,

মুমিনুলের সেঞ্চুরি : রানপাহাড়ের দিকে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করে বাংলাদেশকে চারশ রানের লিডের দিকে নিয়ে যাচ্ছেন অধিনায়ক মুমিনুল হক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩১৭ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সেখানে এই রান করা দুঃস্বপ্ন হওয়ারই কথা।

মুমিনুল-লিটন এদিন এই টেস্টের প্রথম শতরানের জুটি গড়েন। ১৭৯ বলে জুটিটি এই রান তোলে।

শতরানের জুটিতে পৌঁছে লিটন চার মেরে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতকে পৌঁছান।

দলের লিড বড় করতে মুমিনুল এদিন কৌশলী স্ট্যান্সের আশ্রয় নেন। বাঁহাতি স্পিনারকে খেলার সময় লেগস্ট্যাম্প দেখা যাচ্ছিল। আবার ডানহাতিকে খেলার সময় লেগ-মিডলে পজিশন।

স্ট্যান্সের এই পরিবর্তন আনার পর শনিবার মুমিনুলকে বেশ স্বাচ্ছন্দ্য মনে হয়েছে।

মুমিনুল এমনিতে ফোর্থ স্ট্যাম্পে (অফস্টাম্পের বাইরে) কিছুটা ‘দুর্বল’। বেরিয়ে যাওয়া বলে হুটহাট ব্যাট চালিয়ে দেন। অথচ বডি থাকে দূরে। বদলে যাওয়া সারফেইসে বাঁহাতি স্পিনারের বিপক্ষে, বিশেষ করে ওয়ারিকেনকে খেলতে তাই মুমিনুল খানিকটা সামনে স্ট্যান্স নিয়ে ব্যাট করেন।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান