,

মেট্রোরেলের প্রথম ট্রেন এপ্রিলে, ট্রায়াল জুলাইয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীবাসীর মেট্রোরেলের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে রূপ নিতে যাচ্ছে শিগগিরই। মেট্রোরেলের কাজ দ্রুত গতিতে চলছে। ইতোমধ্যেই মেট্রোরেল প্রকল্পের ৫৬ দশমিক ৯৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী এপ্রিলে মেট্রোরেলের প্রথম ট্রেন আসবে বলে আশা করা হচ্ছে। মেট্রোরেলের ট্রায়াল রান জুলাই থেকে শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পূর্ব-নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করছেন।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের ট্রেনগুলো পরীক্ষার পর কর্মকর্তারা বলতে পারবেন ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যটি পূরণ করা যাবে কি না।

মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রকল্পটির প্রথম ধাপের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি জানুয়ারি অবধি ৮০ দশমিক ২১ শতাংশ। দ্বিতীয় ধাপের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি ৫১ দশমিক ২৬ শতাংশ। আর তৃতীয় ধাপে ট্র্যাকস স্থাপন করা ও ট্রেনের বগিসহ অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করার কাজের অগ্রগতি ৪৬ দশমিক ৩৩ শতাংশ।

ডিএমটিসিএলের ইস্কাটনের কার্যালয় থেকে এম এ এন ছিদ্দিক বলেন, জাপানে তৈরি হওয়া পাঁচ জোড়া ট্রেন পরীক্ষা করে দেখতে ডিএমটিসিএলের একটি দলের গত মাসে সেখানে যাওয়ার কথা ছিল। করোনার কারণে জাপানে নিষেধাজ্ঞা থাকায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়। আমাদের কর্মকর্তারা বাংলাদেশ থেকেই ট্রেনের বগি ও ইঞ্জিন দেখেছেন।

পরীক্ষা শেষ হয়েছে। প্রথম সেট ট্রেনটি ২০ ফেব্রুয়ারি জাপানের কোব বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হতে পারে এবং আগামী ২৩ এপ্রিল সেটি উত্তরার দিয়াবাড়ির মেট্রোরেলের ডিপোতে এসে পৌঁছাতে পারে বলে মনে করছেন এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি