,

এই উইকেটে ২৫০ রানই যথেষ্ট : তাইজুল ইসলাম

news-image

স্পোর্টস ডেস্ক : চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৫০ রানের টার্গেট দিলেই বাংলাদেশের জয় সম্ভব বলে মনে করেন তারকা স্পিনার তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে ৪৩০ রান করে সফরকারী উইন্ডিজকে ২৫৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।

১৭১ রানের লিড নিয়ে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ, দিন শেষ করে ৪৭ রানে ৩ উইকেটে। তৃতীয় দিনের খেলা শেষে টাইগারদের লিড ২১৮ রান।

শুক্রবার খেলা শেষে তাইজুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের এ উইকেটে চতুর্থ ইনিংসে ২৫০ রানই জয়ের জন্য যথেষ্ট। তবে প্রথম সেশনে আমরা যেভাবে বাজে বোলিং করেছি সেরকম হলে কঠিন হবে। তবে আমাদের চাওয়া ৩০০-৩৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয়া।

তাইজুল আরও বলেছেন, প্রথম ইনিংসে ওদের স্পিনাররা ভালো করেছে, আজও দ্রুত উইকেট তুলে নিয়েছে। উইকেট যে ব্যাটসম্যানদের জন্য আরও কঠিন হবে সেটা বলাই যায়। যদি তারা ভালো জায়গায় বল করে তাহলে আমাদের কাজটাও কঠিন হবে, চ্যালেঞ্জটা নিতে হবে।

তিনি আরও বলেন, এটা স্পিনবান্ধব উইকেট। সকালে শুরুটা ভালো হলেও আমরা স্পিনাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। প্রথম সেশনটা স্পিনারদের জন্য খারাপই গেছে। তা না হলে আরও দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করা যেত।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের