সু চির প্রধান সহযোগী উইন হাতেইন গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের স্টেট কাউন্সিল অং সান সু চির অন্যতম সহযোগী উইন হাতেইনকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে তার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়।

সু চির দল এনলডি জানিয়েছে, ইয়াঙ্গুনে তার বোনের বাসায় রাত্রিযাপন করছিলেন। ওখান থেকেই তাকে ধরে নাইপিদোর পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। ৭৯ বছর বয়সী সু চির এই সহযোগীকে এর আগেও দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়।

গ্রেফতার হওয়া উইন হাতেইনকে সু চির ডান হাত হিসেবেও বিবেচিত করা হয়। গ্রেফতারের আগে উইন হাটেন স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, অভ্যুত্থান বিচক্ষণতা হতে পারে না। এতে দেশের রাজনীতিবিদদের ভুল পথে নিয়ে যাবে। সবারই উচিত এই সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করা।

উল্লেখ্য, গত সোমবার মিয়ানমারে সামরিক অভুত্থ্যানের পর এখন পর্যন্ত ১৩০ জনের বেশি রাজনৈতিক ও আইনপ্রণেতাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন