,

আলজাজিরার ‘বাংলাদেশ বিরোধী প্রচারণার’ ১৫ নাগরিকের নিন্দা

news-image

নিজস্ব প্রতিবেদক : আলজাজিরা টেলিভিশনের সম্প্রচারিত ‘বাংলাদেশ বিরোধী প্রচারণার’ নিন্দা জানিয়েছেন দেশের ১৫ বিশিষ্ট নাগরিক।

বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশন এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যপূর্ণ বিকৃত তথ্য প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অতীতেও আলজাজিরা টেলিভিশন যুদ্ধাপরাধীদের বিচার এবং হেফাজতের শাপলা চত্বরের অবস্থানকে কেন্দ্র করে উদ্দেশ্যপূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছে।

এতে দাবি করা হয়, এই চ্যানেলটি আমাদের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা এবং সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত বিদ্ধেষপূর্ণ সংবাদ প্রচার করে চলেছে। সম্প্রতি তাদের সঙ্গে যুক্ত হয়েছে গণধিকৃত স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী একটি অপশক্তি।

বিবৃতিদাতারা আলজাজিরা টেলিভিশনের এ ভূমিকার তীব্র নিন্দা জানান এবং সারবস্তুহীন উদ্দেশ্যমূলক অপপ্রচার মোকাবিলায় সরকারের যথোপযুক্ত অবস্থান ও ব্যাখ্যা প্রত্যাশা করেন।

বিবৃতিদাতারা হলেন- শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, আবেদ খান, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুছ, ডা. কামরুল হাসান খান, আশরাফুল আলম, ফকির আলমগীর, অ্যারোমা দত্ত, ম. হামিদ, বুলবুল মহলানবিশ ও হাসান আরিফ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের