,

ক্রিস গেইল-ঝড়ে উড়ে গেল মোসাদ্দেকরা

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টেন ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি, ব্যাটম্যানরা খেলবেন মারকাটারি ক্রিকেট। এই সংস্করণে বোলারদের ওপর ব্যাটসম্যানরা চড়াও হবে- এটাই স্বাভাবিক। তবে বুধবার সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশের মোসাদ্দেক হোসেনের দল মারাঠা অ্যারাবিয়ান্সের ওপর ঝড়টা একটু বেশিই গেছে। সে ম্যাচে ঝড় তুলেছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

শেখ জায়েদ স্টেডিয়ামে মারাঠা অ্যারাবিয়ান্সের দেওয়া ৯৮ রানের টার্গেট মাত্র ৫ দশমিক ৩ ওভারের টপকে যায় টিম আবুধাবি। টিম আবুধাবির ওপেনার ক্রিস গেইল মাত্র ২২ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে গেইল হাঁকিয়েছেন ৬ চার ও ৯ টি ছক্কা। টুর্নামেন্ট শুরুর আগে এক ভিডিও বার্তায় ঝড় তোলার অগ্রিম বার্তা দিয়েছিলেন গেইল। সেই ঝড় কাল দেখা গেল আবুধাবিতে। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেটে জিতেছে টিম আবুধাবি। মারাঠার পক্ষে একমাত্র উইকেটটি পান অধিনায়ক মোসাদ্দেক।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৯৭ রান করে মারাঠা অ্যারাবিয়ান্স।

 

সূত্র: ক্রিকবাজ

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের