শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর হাফসেঞ্চুরি করে সাজঘরে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার মাত্র দুই ওভার পরই সাজঘরে ফেরেন লিটন দাস। জোমেল ওয়ারিকান ফেরান লিটনকে। দ্বিতীয় দিন ঝুলিতে মাত্র ৪ রান যোগ করেন তিনি। এ নিয়ে ৬৭ বলে ৬ চারে মোট ৩৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান।

লিটনের আউটের পর সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে দলীয় ৩০০ রান পার করে বাংলাদেশ। এরপর দলীয় ৩১৫ রানের মাথায় বিদায় নেন সাকিব আল হাসান। তাকেও ফেরান জোমেল ওয়ারিকান। বিদায়ের আগে ১৫০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এ নিয়ে সাদা পোশাকে ২৫তম ফিফটি করলেন সাকিব। এই ইনিংসের মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটে ২ বছর ২ মাস পর হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর ঢাকার মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৮০ রানের একটি ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া