শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের উইকেটকে এগিয়ে রাখছেন ওয়ারিক্যান

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে সফল বোলার জোমেল ওয়ারিক্যান। তার বোলিংয়ের কারণেই বাংলাদেশের স্কোরটা প্রথম দিনে ৫ উইকেটে ২৪২ রানের বেশি হতে পারেনি।

২৪ ওভার বল করে বাঁ-হাতি স্পিনার ওয়ারিক্যান নিয়েছেন ৩ উইকেট। সেই তিন শিকারের মধ্যে মুশফিকুর রহিমের উইকেটকে এগিয়ে রাখছেন ২৮ বছর বয়সী ক্যারিবিয়ান।

বুধবার প্রথম দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ারিক্যান বলেন, ‘আমার জন্য দিনটি ছিল খুব ভালো। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিতে পেরেছি।’

তামিম ইকবালকে (৯) কেমার রোচ ফিরিয়ে দিয়েছিলেন শুরুতেই। পরে নাজমুল হোসেন শান্ত (২৫) রান আউট হয়ে যান।

এরপর দিনের তিনটি উইকেটই নিয়েছেন ওয়ারিক্যান। ২৬ রান করা টাইগার অধিনায়ক মুমিনুল হককে (২৬) নিজের প্রথম শিকার বানান। এরপর ফেরান ওপেনার সামদান ইসলামকে (৫৯)। সেট হয়ে যাওয়া মুশফিকুর রহিমকে (৩৮) নিজের তৃতীয় শিকারে পরিণত করেন।

ওয়ারিক্যান বলছেন, ‘মুশফিকের উইকেটটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। স্লিপে যেটিতে ক্যাচ নিল জিম্বো (রাকিম কর্নওয়াল)। ওই সেশনের খুব গুরুত্বপূর্ণ একটি সময় ছিল তা। নতুন বলের আগে একটি উইকেট আমাদের দরকার ছিল। ওই সময় উইকেট পাওয়া ছিল দারুণ।’

সাকিব আল হাসান ৩৯ ও লিটন দাস ৩৪ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। ওয়ারিক্যান অবশ্য দ্রুতই বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া