শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী!

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী জোসনা আক্তারকে (২৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমনের (২৮) বিরুদ্ধে। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার পশ্চিমদি গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে সুমন পালানোর সময় তার শ্বশুর জাফর হাওলাদারকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেন।

নিহত জোসনার ছোট বোন হোসনেয়ারা বেগম বলেন, ‘আজ সকালে ঘরে ঢুকে দেখি, আমার বোনকে সুমন নির্মমভাবে হত্যা করেছে। সে আমার বোনের পেট কেটে ফেলেছে। হাতের রগ কেটেছে। পিঠে চাকু মেরেছে। আমার বোনকে হত্যাকারী সুমনের কঠিন বিচার চাই।’

খবর পেয়ে আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

জানা যায়, সুমন দক্ষিণ কেরানীগঞ্জে একটি কারখানায় বই বাইন্ডিংয়ের কাজ করেন। তাদের পরিবারে ছয় বছরের লামিয়া ও সাড়ে তিন বছরের সামিয়া নামের দুজন কন্যা সন্তান রয়েছে। জোসনার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার লেতরা গ্রামে। সুমনের বাড়ি ঝালকাঠির নলসিটি রায়পুরে।

নিহত জোসনার বাবা জাফর হাওলাদার বলেন, ‘১৩ বছর আগে ঢাকায় বসে জোসনা আক্তারের সঙ্গে সুমনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জানতে পারি সুমন মাদকাসক্ত। ঠিকভাবে সংসারের খরচ দেয় না। তাই আমার ভাড়া বাসার পাশের বাড়িতে ওদের বাসা ভাড়া করে দেই। সুমন বিভিন্ন সময় আমার মেয়েকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ ও অত্যাচার করে আসছিল।’

তিনি আরও বলেন, ‘আমি সামান্য রিকশাচালক। তারপরও যখন যেভাবে পেরেছি সাহায্য করেছি। আজ সকালে খবর পাই, গতকাল রাতে আমার মেয়েকে মেয়ের জামাই সুমন মারধর করেছে। সকালে মেয়ের বাসায় যাবার পথে আমাকে সুমন শক্ত লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। এই সুযোগে সুমন মেয়ে দুটিকে আমার অটোরিকশায় নিয়ে পালিয়ে যায়। পরে জানতে পারি সে আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘তেঘরিয়া পশ্চিমদি এলাকায় খুনের ঘটনা ঘটেছে জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয়েছে। লাশের হাতের রগ ও নিন্মাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা