মল্লিকা এবার ওয়েব দুনিয়ায় পা রাখছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সহশিল্পীদের পথ অনুসরণ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন মল্লিকা। সেই সিদ্ধান্ত থেকেই নির্মাতা সৌমিক সেনের ওয়েব সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।

অবশেষে ওটিটিতে অভিষেক হলো তার। শুরু করলেন নাম চূড়ান্ত না হওয়া সৌমিকের ওয়েব সিরিজের কাজ। অনেক দিন অভিনয় থেকে দূরে থাকা মল্লিকা ফিরছেন একটু ভিন্নভাবে।

সিনেমা নয়, ওয়েব সিরিজ দিয়েই তার প্রত্যাবর্তন হতে যাচ্ছে। বিনোদনের নতুন এই মাধ্যম নিয়ে মল্লিকা বেশ আশাবাদী।

তিনি বলেন, ‘সময় নির্ধারণ করে দেয় কখন কী করতে হবে। ওয়েব সিরিজ সময়ের দাবি, যা সাম্প্রতিক সময়ে দর্শকের মধ্যে দারুণভাবে সাড়া জাগিয়েছে। যে কারণে এই মাধ্যমকে সিনেমার চেয়ে কোনো অংশে কম জনপ্রিয় বলা যাবে না। তাই অভিনয়ে ফেরার জন্য ওয়েব সিরিজকেই বেছে নিয়েছি।’

তিনি আরও বলেন, সৌমিক পরীক্ষিত একজন নির্মাতা। ‘গুলাব গ্যাং’, ‘স্কাইফায়ার’, ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবির মতো তার ওয়েব সিরিজটি দর্শক সাড়া পাবে বলেই আমার ধারণা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন