করোনায় বিশ্বব্যাপী মৃত্যু প্রায় সাড়ে ২২ লাখ

news-image

নিউজ ডেস্ক : মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। সংক্রমিতের তালিকাটাও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। তবে, সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে সারাবিশ্বে সংক্রমিত মানুষের তালিকাতে নতুন করে যোগ হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৮৮০ জনের নাম। মৃত্যুর সারিতেও যোগ হয়েছে ৯ হাজার ৬১৬ জনের নাম।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৬৮ জন। মোট মারা গেছেন ২২ লাখ ৪৭ হাজার ৬৫২ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৭০২ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তালিকার এক নম্বরে থাকা এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৬৯ লাখ ১১ হাজার ৩৭৫ জন। মারা গেছেন ৪ লাখ ৫৪ হাজার ২১৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ২০৬ জন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৫২২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৩০ হাজার ১৬ জন। মারা গেছেন ২ লাখ ২৫ হাজার ১৪৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন