,

ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করায় রোষের মুখে মার্কিন আইনপ্রণেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ম্যাজোরি টেইলর গ্রিন যুক্তরাষ্ট্রের একজন আইনপ্রণেতা। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু মানুষের মতো গত নভেম্বরে নির্বাচিত এ জনপ্রতিনিধিও বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা হয়নি। বরং সেটি মঞ্চস্থ করা হয়েছিল। তার মতে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার স্কুলে সন্ত্রাসী হামলার ঘটনাও ছিল সাজানো। এসব ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করায় তার ওপর ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলেরও রাজনীতিবিদরা ক্ষিপ্ত।

ম্যাজোরি টেইলর গ্রিন রিপাবলিকান রাজনীতিবিদ। তার নাম উল্লেখ না করে রিপাবলিকান রাজনীতিবিদ ও সিনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, এমন ব্যক্তি দল ও দেশের জন্য ক্যান্সার।

গ্রিনকে শিক্ষা ও শ্রম কমিটি এবং বাজেট কমিটিতে রেখেছেন হাউজ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি। এরইমধ্যে ডেমোক্রেটরা প্রস্তাব দিয়েছে সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এই আইনপ্রণেতাকে এসব কমিটি থেকে বহিষ্কার করার।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের