শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে যোগাযোগের নতুন দিগন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা সুপার এক্সপ্রেসওয়ে। প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সুপার এক্সপ্রেসওয়ে দিয়ে মাত্র এক ঘণ্টায় ঢাকা থেকে মাদারীপুর পৌঁছানো যাবে।

গত বছরের ১২ মার্চ চালু হয় এ এক্সপ্রেসওয়ে। সুবিশাল রাস্তা ও অপরূপ নির্মাণশৈলীর এ সুপার এক্সপ্রেসওয়ে দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষ। বদলে যাওয়া অঞ্চলটি এখন হয়ে উঠেছে বিনোদন কেন্দ্র।

সরেজমিনে দেখা যায়, এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস লেনের মাঝে দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। এতে সড়কের সৌন্দর্য বেড়েছে দ্বিগুণ। সুপার এক্সপ্রেসওয়ের মান ও সৌন্দর্য দেখে খুশি এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ এক্সপ্রেসওয়েতে পাঁচটি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস এবং প্রায় ১০০টি সেতু ও কালভার্ট রয়েছে। আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়েটির ফলে বরিশাল বিভাগের ছয় জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ছয় জেলার মানুষ সরাসরি উপকৃত হবে।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ৫৫ কিলোমিটারের মধ্যে ঢাকা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ এ সড়ক জেলার সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলার মধ্য দিয়ে গেছে।

এ এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে সড়কের আশপাশে বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠেছে। এক্সপ্রেসওয়েটিতে স্থানীয় ও ধীর গতি সম্পন্ন যানবাহনের জন্য দুটি পরিষেবা লেন রাখা হয়েছে, যাতে দ্রুতগতির যানবাহনগুলো নিরবচ্ছিন্নভাবে চলাচল করতে পারে। এক্সপ্রেসওয়েতে যানজট না থাকায় বাস ও ট্রাক দ্রুত গতিতে চলাচল করতে পারে।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা সুপার এক্সপ্রেসওয়েতে পাঁচটি ফ্লাইওভার, চারটি রেলওয়ে ওভারব্রিজ ও চারটি বড় আকারের ব্রিজ রয়েছে। এখানে উল্টো পথে চলাচলের সুযোগ নেই এবং ইচ্ছেমতো ফ্লাইওভারে ওঠা-নামার পথ রাখা হয়নি।

সূত্র : ডেইলি-বাংলাদেশ ডটকম

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা