শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা সরবরাহে দেরি : আইনি পদক্ষেপের হুমকি জার্মানির

news-image

অনলাইন ডেস্ক : নির্ধারিত সময়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) টিকা সরবরাহ করতে না পারায় ল্যাবরেটরিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে জার্মান সরকার।

অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে সরবরাহে বিলম্ব নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিল দেশটি।

দেশটির অর্থমন্ত্রী পিটার আলতামিয়ার জার্মান দৈনিক দিয়ে ওয়েল্টকে বলেছেন, ‘কোম্পানিগুলো তাদের বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধাশীল না হলে আমাদের আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিতে হবে।’

ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করতে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি ইউরোপীয় নেতৃবৃন্দ ও কোম্পানিটির মধ্যে উত্তেজনা শুরু হয়।

কোম্পানিটি বলছে, ইউরোপের একটি কারখানায় সমস্যা দেখা দেওয়ায় তারা এখন ইইউকে প্রতিশ্রুতির এক-চতুর্থাংশ কেবল সরবরাহ করতে পারবে।

এদিকে অ্যাস্ট্রাজেনেকাই কেবল এ সমস্যায় পড়েছে তা নয়। প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করতে না পারায় গত সপ্তাহে ইতালি মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ