শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়া যেতে পারেন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চ মাসে বাংলাদেশ সফরকালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন।

শনিবার উভয় দেশের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।

ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’র ফাঁকে বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ‘মোদি এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তাঁর সমাধি সৌধে যেতে পারেন।’ মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনার ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি বৈঠকে আলোচনা হয়। তবে তিনি এও বলেন যে এই সফর সম্পর্কে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এফওসির সাথে সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ‘যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে তার টুঙ্গিপাড়া সফরের জোরালো সম্ভাবনা রয়েছে।’

উভয় পক্ষের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছবেন এবং পরদিন দেশে ফিরে যাবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রথম দিনের উৎসবে যোগ দিবেন। পরের দিন তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। কর্মকর্তারা আরও বলেন, উভয় দেশের মধ্যে শুক্রবার এফওসি বৈঠকে কোভিড-১৯ সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় সচিব হর্ষ বর্ধন শ্রীলঙ্কা নেতৃত্বে দুদেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হয়। সূত্র: বাসস।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ