শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিন্ন দুই সমীকরণে রাতে মাঠে নামছে ম্যানসিটি ও ম্যানইউ

news-image

স্পোর্টস ডেস্ক : টেবিলের শীর্ষস্থান ধরে রাখা আর শীর্ষে ওঠা এমন ভিন্ন দুই সমীকরণে রাতে মাঠে নামছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।

রাত সাড়ে ১১টায় লন্ডনে আর্সেনালের আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে আর্সেনাল।

যেখানে এই ভেন্যুতে প্রিমিয়ার লিগের টানা ৭ ম্যাচ জয়ের হাতছানি গানারদের সামনে। আলেক্সান্ডার লাকাজেট, বুকায়ো সাকা স্বাগতিকদের বড় ভরসা। দু’দলের মুখোমুখি ১৯২ দেখায় আর্সেনালের জয় ৬৬।
বিপরীতে ম্যানচেস্টারের জয় ৮১ ম্যাচে। ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস র‍্যাশফোর্ড আর এডিনসন কাভানিরা আছেন দারুণ ছন্দে।

এর আগে রাত ৯টায় ম্যানসিটির আতিথ্য নেবে সেফিল্ড ইউনাইটেড। ইতিহাদ স্টেডিয়ামে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য দেবে দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি। তবে এই ম্যাচে সিটিজেনরা মাঠে নামবে ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরোকে ছাড়াই। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তিনি।

ইনজুরির কারণে থাকবেন না কেভিন ডি ব্রুইনে’ও। শেষ ১১ দেখায় শেফিল্ডের বিপক্ষে হারেনি সিটিজেনরা। মুখোমুখি হওয়া ১০০ ম্যাচে ৪৩ জয় ম্যান সিটি’র।

বিপরীতে ২৮ জয় শেফিল্ডের। চলতি মৌসুমে টেবিলের তলানিতে থাকলেও ২০০৮ সালে সিটিকে ২-১ গোলে হারানোর সুখ স্মৃতি রয়েছে শেফিল্ডের।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া