,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযান, গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করে ।
এর আগে বুধবার অভিযানে মাদক পাচারের কাজে ব্যবহৃত ৩ প্রাইভেটকারসহ আটকৃতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুরের লিটন মিয়া (২৮), লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মনসুর আলী (২৯), আদিতমারী উপজেলার গোলাম রব্বানী (২৭), গাজীপুরের বাসন থানার সালমা (৩৫), জামালপুরের বটতলার আজিজুল (৩৩), একই জেলার মাদারগঞ্জের মাসুম (৩৮), দিনাজপুরের বীরগঞ্জের সোহাগ আলী (২০)।
র‍্যাব-১৪ জানায়,ক্যাম্পের সহকারী পরিচালক বেলায়েত হোসেন  গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকদের বিরুদ্ধে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের