,

নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ার হোসেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য। তিনি লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকার আহমদ হোসেনের ছেলে।

গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় একটি খামারের পাশে তার গলিত মরদেহ পাওয়া যায়। এর আগে, গত ২৯ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, লোহাগাড়ার দরবেশহাট এলাকার একটি খামারের পাশে এক মাস আগে নিখোঁজ হওয়া আনোয়ার হোসেনের গলিত মরদেহ পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজের পর ৩১ ডিসেম্বর আনোয়ার হোসেনের পরিবার লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। গত ২ জানুয়ারি একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে আনোয়ার হোসেনের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে বলে পুলিশকে জানায় তার পরিবার।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের