করোনায় মৃত্যুতে ভারতকে ছাড়াল মেক্সিকো

news-image

অনলাইন ডেস্ক :মহামারি করোনায় মৃত্যুর দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেল মেক্সিকো। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মহামারিতে এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজারের বেশি মৃত্যু রেকর্ড করেছে দেশটি।

বৃহস্পতিবার ভাইরাসটিতে নতুন করে আরও ১৫০০ প্রাণহানি হয় মেক্সিকোতে। প্রায় ১৯ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত সোয়া ১৮ লাখের বেশি মানুষ।

মোট জনসংখ্যার তুলনায় মৃত্যুহারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের মতো দেশগুলোর পেছনে থাকলেও সংক্রমণের তুলনায় মৃত্যুহার বেশি মেক্সিকোতে।
হাসপাতালে ধারণক্ষমতার বেশি রোগী, অক্সিজেন ট্যাঙ্কের স্বল্পতা- সবমিলিয়ে মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি। চলতি সপ্তাহেই করোনা পজেটিভ হয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন