আপত্তি থাকলে এইচএসসি পরীক্ষার ফল রিভিউ করা যাবে

news-image

অনলাইন ডেস্ক :আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এইচএসসির ফল ঘোষণা করা হবে। এসএমএস ও অনলাইনে ফল পাওয়া যাবে। আপত্তি থাকলে প্রকাশিত পরীক্ষার ফল রিভিউয়ের সুযোগ থাকবে আগ্রহীদের বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফলাফলে কারো আপত্তি থাকলে রিভিউ করতে পারবেন। ফলাফল প্রকাশের পর রিভিউয়ের পদ্ধতি জানিয়ে নোটিশ দেওয়া হবে।

উল্লেখ্য, পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত বছরের ১ এপ্রিল। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়। পরে জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন