,

রাজশাহীতে পৌঁছাল ১ লাখ ৮০ হাজার করোনা ভ্যাকসিন

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীতে সুরক্ষিত অবস্থায় ১ লাখ ৮০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। শুক্রবার (২৯ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার পর বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে রাজশাহী জেলা ইপিআই স্টোরে ১৫টি কার্টুনে ভ্যাকসিনগুলো এসে পৌঁছায়। এগুলো গ্রহণ করেন সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার।

সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, প্রথম পর্যায়ে ১৫টি কার্টুনে ১৮ হাজার ভায়াল ভ্যাকসিন আমরা পেলাম। প্রতি ভায়ালে ১০ ডোজ ভ্যাকসিন আছে। সেই হিসেবে মোট ১ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন আমরা পেয়েছি। দুইটি করে মোট ৯০ হাজার মানুষের মাঝে আমরা এই ভ্যকসিন দিতে পারবো। এখন ভ্যকসিনগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুসারে আগামী ৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হেব। রাজশাহীতে সুশৃঙ্খল ভাবে এই কার্যক্রম পরিচালনা জন্য আমরা জেলা স্বাস্থ্য কমিটি একত্রে বসে সিদ্ধান্ত গ্রহণ করবো এবং প্রাপ্ত দিকনির্দেশনা অনুসারে নিয়মতান্ত্রিক ভাবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম যথাসময়ে শুরু করা হবে।

তিনি আরও জানান, আগামী ১ ও ২ ফেব্রুয়ারি স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রদানের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ৪টি পয়েন্টে একাধিক বুথে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্টদের ভ্যাকসিন প্রদান করা হবে। প্রথমিক পর্যায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি কর্পোরেশনের নির্ধারিত কেন্দ্র, সিভিল সার্জনের নির্ধারিত কেন্দ্র এবং রাজশাহী সেনাবাহিনীর নির্ধারিত কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হবে।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান