শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দল থেকে একরাম চৌধুরীকে বহিষ্কারের দাবি কাদের মির্জার

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী একরামকে বহিষ্কারের দাবি করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

সোমবার রাত ৮টায় বসুরহাট বাজারের রুপালি চত্বরে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব আপনি কি হতে চান। আপনি বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। আপনার এলাকায় ত্যাগী কর্মীরা ঘরে শুয়ে থাকতে পারে না, তাদের গুলি খেতে হয়, তারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। আর আপনি সেখানে বসে কি করছেন? চুপ করে বসে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না।

তিনি আরও বলেন, শুনতে খারাপ লাগবে, কি করবেন আপনি? জেলে দেবেন? সেটার অভ্যাস আমাদের অনেক আগের আছে। আপনার থেকে বেশি জেল খেটেছি। মেরে ফেলবেন, কবরের জায়গা দেখিয়ে দিয়েছি। আপনাকে ভালোবাসি, এখনও আপনি আমার রাজনৈতিক আদর্শ। এখনও কোম্পানীগঞ্জের নেতাকর্মীরা আপনাকে শ্রদ্ধা করে। শনিবারের পর থেকে আর এই শ্রদ্ধা থাকবে না। স্পষ্ট ভাষায় বললাম– কী বোঝাতে চান আপনি।

একটা দুশ্চরিত্র মাদক সম্রাটকে আপনি আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন। কেউ না থাকলে আমি আবদুল কাদের মির্জা রাস্তায় একা থাকব, প্রয়োজনে জীবন উৎসর্গ করব।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ