সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, চালক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় হাকিম মিয়া(২৪) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ ইউনিয়নের সুর্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত হাকিম সদর উপজেলার মুজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের মধ্যপাড়া এলাকার মনু মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নাসিরনগর থেকে পিকআপ ভ্যান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে কালিকচ্ছ ইউনিয়নের সুর্যকান্দি  পূর্বপাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে পিকআপটি ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত হাকিমকে উদ্ধার করে  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে৷ পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে৷

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান