শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

news-image

নোয়াখালী (কোম্পানীগঞ্জ) প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি লাইভে এসে রাজাকার পরিবারের সদস্য বলে আখ্যায়িত করেন। এর প্রতিবাদে একরামবিরোধী নোয়াখালী পৌরসভার মেয়র গ্রুপ মঙ্গলবার মাইজদী বালুর মাঠে প্রতিবাদ সভা ডাকেন।

এদিকে জেলা ছাত্রলীগ ও যুবলীগ শহীদ মিনারে একই সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা ডাকেন। এ নিয়ে শহরে তীব্র উত্তেজনা দেখা দেয়। বিকাল থেকে একরামুল করিম চৌধুরীর সমর্থকরা শহরে শোডাউন করতে থাকেন।

উত্তেজনার এক পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুইপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে দুইপক্ষের কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন বলে জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ডিএসবি পরিদর্শক পদবির এক কর্মকর্তা জানান, জেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট অফিসের বিশেষ সূত্র জানায়, জেলা শহরের পরিস্থিতি দেখে একটি চিঠির মাধ্যমে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেয়া হয়েছে। তবে রাত ৯টায় জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম খান বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন রাত ৯টার দিকে জানান, জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করার মালিক। পুলিশ যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দৃঢ়পদক্ষেপ নিতে পিছপা হবে না।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ