সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড মুশফিকের

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফী বিন মোর্ত্তজার আরো একটি রেকর্ড নিজের করে নিলেন মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একটি রেকর্ডে মাশরাফীকে ছাড়িয়ে যান মুশফিকুর রহিম। তৃতীয় ম্যাচে অভিজ্ঞ পেসারের আরেকটি রেকর্ড নিজের করে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কীর্তি এখন ৩৩ বছর বয়সী মুশফিকের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তার ক্যারিয়ারের ২২১তম। বাংলাদেশের হয়ে ২১৮ ম্যাচ খেলা মাশরাফী ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে খেলেন দুটি ওয়ানডে।

২০ মার্চ উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দেশের হয়ে মাশরাফীর ২১৮ ম্যাচের রেকর্ড ছাড়িয়ে যান মুশফিক। এবার ওয়ানডেতে তার ২২০ ম্যাচের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।

মাশরাফী ও মুশফিক ছাড়া বাংলাদেশের আর মাত্র দুজন ক্রিকেটার দুই শর বেশি ওয়ানডে খেলেছেন। তামিম খেলেছেন ২১০টি, সাকিব ২০৯টি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী