পাগলা মসজিদের দানবাক্সে ফের রেকর্ড পরিমাণ টাকা

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে রেকর্ড পরিমাণ ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গেছে। দানবাক্সে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালংকারও পাওয়া যায়।

পাঁচ মাস পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিন্দুক খুলে শনিবার দানবাক্স খোলা হয়। এর আগে সর্বশেষ গত বছরের ২২ আগস্ট দানসিন্দুক খোলা হয়েছিল। তখন ১ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা পাওয়া গিয়েছিল।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আগে কখনো তিন মাস, কখনো পাঁচ মাস পরপর সিন্দুক খোলা হতো। দানসিন্দুক খুলে একসঙ্গে এত টাকা এর আগে কখনো পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে পাগলা মসজিদের অবস্থান। প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদটির দানসিন্দুকগুলোতে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার ছাড়াও গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন। কথিত আছে, এই মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়।

মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স হিসেবে নামকরণ করা হয়েছে। এ মসজিদের আয় দিয়ে কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসায় এর অর্থ ব্যয় করা হয়। গত আগস্টে পাওয়া দানের টাকা থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি কিনে দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, শনিবার সকাল ১০টায় মসজিদের ৮টি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো থেকে কয়েকটি বস্তায় টাকা ভরা হয়। এরপর মেঝেতে রেখে শুরু হয় দিনব্যাপী টাকা গণনা। টাকা গণনায় মসজিদ ও মাদ্রাসার ৬০ জন ছাত্র–শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

আব্দুল্লাহ আল মাসউদ বলেন, এবার গণনা শেষে যে ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গেছে, তা রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রাসহ বেশ কিছু স্বর্ণালংকার পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে। এখানে ১০০ কোটির অধিক টাকা দিয়ে বড় আকারের একটি পাগলা মসজিদ ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছে বলে তিনি জানিয়েছেন।

টাকা গণনার কাজে সার্বক্ষণিক তদারকি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, মো. উবায়দুর রহমান, মো. জুলহাস হোসেন ও মো. ইব্রাহীম, পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন