শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্মাণাধীন পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম. কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।

এতে মন্ত্রি পরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, সেতু নির্মাণ প্রকল্পের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে। কার্যতালিকায় আসলে আগামী সপ্তাহে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংকসহ অন্যান্য দাতাগোষ্ঠী পদ্মা সেতুর বাস্তবায়ন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায়। তখন এ সেতু পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে আমরা আশাহত হয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা, সাহস, একক প্রচেষ্টা ও আগ্রহে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে সেতুর সবশেষ স্প্যান বসানো হয়ে গেছে। সেতুর মূলকাজ দ্রুত শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এর পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীর। মূলত তার সিদ্ধান্তের প্রেক্ষিতেই এ সেতু হচ্ছে। এটি দেশের সবাই বলছেন। তাই তার নামে এই সেতুর নামকরণ চেয়ে এ রিট আবেদনটি করেছি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ