রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাইলেই আগ্রাসী খেলা যেত না : তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে অধিনায়ক তামিম ইকবালের যাত্রা শুরু হয়েছে। ক্যারিবীয়দের মাত্র ১২২ রানে ধসিয়ে দিয়েও মিরপুর শেরে বাংলায় অবশ্য জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের।

তামিম-সাকিবদের খেলতে হয়েছে খুবই সাবধানে। তারপরও স্পিনে কাটা পড়তে হয়েছে। ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানান, কঠিন এই উইকেটে চাইলেই আগ্রাসী শট খেলা যেত না।

দেশসেরা ওপেনার বলেন, ‘ম্যাচ নিয়ে কোন নালিশ নেই। আমরা বল হাতে খুবই ভালো শুরু করেছিলাম। মুস্তাফিজের শুরুটা খুবই ভালো হয়েছিল। রুবেলও ভালো করেছে। তরুণ পেসার হাসান মাহমুদের ক্যারিয়ার যাত্রাও ভালো হয়েছে। স্পিনে আবার সাকিব এবং মিরাজ দারুণ করেছে। ব্যাট করার জন্য খুবই কঠিন উইকেট ছিল। কেউ চাইলেই এই উইকেটে আগ্রাসী শট খেলতে পারতেন না।’

মিরপুরের এই উইকেটে সর্বশেষ দুই পঞ্চাম ওভারের ঘরোয়া ম্যাচে আড়াইশ’র ওপরে রান উঠেছে। সিরিজের শুরুর ওয়ানডে ম্যাচেও ভালো রান হওয়ার কথা ছিল। কিন্তু শীতের বুজবুজে আবহাওয়া এবং হালকা বৃষ্টির কারণে উইকেট বোলিং স্বর্গ হয়ে যায়। তামিমের মতে, রোদ উঠলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।

মাশরাফির জায়গায় নেতৃত্ব পাওয়া তামিম বলেন, ‘আমি উইকেট দেখে ভেবেছিলাম ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে। আসলে সারাদিন রোদ ওঠেনি। সুতরাং কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই। এই ধরনের উইকেটে আপনি ব্যাটে গিয়েই শট খেলতে পারবেন না। আমার তাই মনে হয়, যেই ব্যাটে থাকুক তাকে উইকেট বুঝে খেলতে হতো।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী