,

বৃষ্টিতে খেলা বন্ধ

news-image

শীতকালে অসময়ের বৃষ্টি। বেরসিক এই বৃষ্টিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বন্ধ রয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ম্যাচের বয়স যখন ৩.৩ ওভার, তখনই বৃষ্টি নামে। দ্রুত মাঠকর্মীরা দৌড়ে এসে ত্রিপল দিয়ে ঢেকে দেন উইকেট।

বৃষ্টির আসার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট হারিয়ে ১৫। ৪ রান নিয়ে আন্দ্রে ম্যাকার্থি এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন জশুয়া ডা সিলভা। বাংলাদেশের হয়ে বোলিং করতে এসেই নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আউট হয়েছেন সুনিল অ্যামব্রিস।

টসের আগেও ভয় জাগিয়েছিল বৃষ্টি। টসের মিনিট ত্রিশেক আগে গুড়িগুড়ি বৃষ্টিতে তুলে ফেলা হয় পিচে পুতে রাখা স্ট্যাম্প, ঢেকে দেয়া হয় পাতলা কভার দিয়ে, বাইরে থেকে নিয়ে আসা হয় ভারী কভার, কুয়াশার কারণে আগে থেকেই জ্বলছিল ফ্লাডলাইটও। তবে সব শঙ্কা দূর হয়েছে দশ মিনিটের মধ্যে পূব আকাশে সূর্য উঁকি দিতেই।

প্রাথমিক অনিশ্চয়তা কাটিয়ে যথাসময়েই দশ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাটিং পেলো ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা