,

বন্ধ হচ্ছে প্রাইভেট সিএনজি

news-image

ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগর এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে নিবন্ধন নিয়ে চলাচলকারী সবুজ রঙের সিএনজি অটোরিকশা ছাড়া ছাই রঙের প্রাইভেট সিএনজি চলাচল করতে পারবে না। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রুল খারিজ করে রায় দেয়।

রুলটি এসেছিল ২০১৬ সালে প্রাইভেট সিএনজি অটোরিকশা ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের করা একটি রিট আবেদনে।

আদালতে রিট আবেদনের পক্ষে রুলের শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মনিরুজ্জামান আসাদ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে শুনানি করেন আইনজীবী রাফিউল ইসলাম। সড়ক ও যোগাযোগ সচিবের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী পরাগ।

বিআরটিএর আইনজীবী বলেন, ‘আদালতের নির্দেশে এতদিন বাণিজ্যিক উদ্দেশ্যে যেসব সিএনজি ঢাকা মহানগর এলাকায় চলছিল, রুল খারিজ হওয়ায় সে নির্দেশনাটিও বাতিল হয়ে গেছে। ফলে প্রাইভেট সিএনজি চলাচল করতে পারবে না।’

আর রিটের পক্ষের আইনজীবী বলেন, ‘সরকার যে নীতিমালা করেছে, সেটিতে আদালত হস্তক্ষেপ করতে চাচ্ছে না। সরকার চাইলে ঢাকা মহানগর এলাকায় আবার প্রাইভেট সিএনজি চলাচলের অনুমতি দিতে পারে, এই বলে রুলটি খারিজ করে দিয়েছেন।’

এ আদেশের ফলে ‘প্রাইভেট হিসেবে নিবন্ধন পাওয়া সিএনজিগুলো ঢাকা মহানগর এলাকায় বাণিজ্যিকভাবে চলাচল করতে পারবে না। তবে রিট আবেদনকারী দেলোয়ার হোসেন বলেছেন, এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

এর আগে ব্যক্তি মালিকানায় নিবন্ধন পাওয়া অটোরিকশার মালিকরা পরে বাণিজ্যিক নিবন্ধন পেতে বিআরটিএর কাছে দাবি জানায়। কিন্তু সরকারের সাড়া না পেয়ে ২০১৬ সালে প্রাইভেট সিএনজি অটোরিকশা ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হাই কোর্টে রিট আবেদন করেন।

তার প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৭ জুলাই রুলসহ আদেশ দিয়েছিল হাই কোর্ট। তাতে ওই অটোরিকশাগুলোকে রাস্তায় চলাচলের অনুমতি দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। পাশাপাশি অনুমতি না দেওয়া অবধি ব্যক্তিগত অটোরিকশাগুলোকে ঢাকা মহানগরে বাণিজ্যিক উদ্দেশ্যে চলাচলে বাধা না নিতে নির্দেশ দেওয়া হয়। আর গতকাল মঙ্গলবার বিআরটিএর আবেদনে সেই রুল খারিজের রায় দিলেন আদালত। সূত্র : দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা