শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ২০ লাখ ছুঁইছুঁই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ২০ লাখ ছুঁইছুঁই। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ১০ হাজার ৩৬ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৪৯ হাজার ৩৫২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৩২৬ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৬২০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৬৪৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৫৯৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ১২ হাজার ২৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১০ হাজার ৩২৮ জন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ