,

সাংবাদিক বালু হত্যা : ৫ জনের যাবজ্জীবন

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

সাজাপ্রাপ্ত পাঁচজন হলেন- জাহিদ, নজু ওরফে রিপন, রিমন, স্বাধীন ও মাসুম অরফে জাহাঙ্গীর। এদের মধ্যে মাসুম অরফে জাহাঙ্গীর পলাতক থাকায় অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে আদালত থেকে চার জনকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি স্পেশাল ( পিপি) অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে বালুর ছোট ভাই ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি হবে। এ রায়ে হত্যার মাস্টারমাইন্ড ও অর্থ যোগানদাতাদের নাম-পরিচয় আসেনি। এছাড়া আমরা হত্যা মামলার পুনরতদন্ত দাবি করছি।

২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক হুমায়ুন কবীর বালু নিহত হন। হত্যাকাণ্ডের পরদিন ২৮ জুন খুলনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক ধারায় দুইটি মামলা দায়ের করেন। মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি ৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছিলেন আদালত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য