,

বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর সড়কের পদ্মা অয়েল গেটের কাছে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার আনুমানিক সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মশিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন মো. আকাশ ইকবাল ও মায়া হাজারিকা। আকাশ ইকবাল পদ্মা সেতু প্রকল্পে এবং মায়া হাজারিকা হোটেল লেক ক্যাসলে চাকরি করতেন।

পুলিশ বলছে, নিহত দুজন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দিয়েছিলেন।

বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালের কাছে যে ইউলুপ রয়েছে, সে জায়গায় আজমেরী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তাঁরা।

পুলিশ জানিয়েছে, ধাক্কা দেওয়া বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। এই দম্পতির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের