,

ইন্দোনেশিয়া ভূমিকম্প-বন্যায় গৃহহীন ৭০ হাজার মানুষ

news-image

অনলাইন ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে প্রাকৃতিক এই দুর্যোগে এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। এতে এখন পর্যন্ত ঘরছাড়া হয়েছেন অন্তত ৭০ হাজার মানুষ।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার এই তথ্য জানিয়েছে। খবর দ্য স্টার’র।

সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি বলেছেন, ‘শুক্রবার দেশটির সুলাওসি দ্বীপে আঘাত হানা ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ৮১ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ১৪ জানুয়ারি থেকে দেশটির দক্ষিণ কালিমন্তন প্রদেশে বন্যায় প্রাণহানি ঘটেছে ১৫ জনের।’

জাতি জানান, ‘ভূমিকম্পের কারণে অন্তত সুলাওসি দ্বীপের মামুজু এবং মাজেনা জেলার ২৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২৮ হাজার লোককে নেওয়া হয়েছে এবং দক্ষিণ কালিমন্তন প্রদেশের ৪০ হাজার মানুষ বন্যার কারণে আশ্রয়কেন্দ্রে।’

এছাড়া ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত এক হাজার ১৫০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে পাঁচটি।

জারি আরও জানান, ‘ভূমিকম্পের কারণে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিমাপ করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের